September 21, 2026, 5:04 am
শিরোনাম:
উন্নয়নের জোয়ারে গাজীপুর সিটি কর্পোরেশন: ছুটির দিনেও অক্লান্ত প্রশাসক শওকত হোসেন সরকার সৈয়দপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন কাজী ইকবাল ভোলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিউদ্দিনকে সম্মাননা মৃত্যুর ঝুঁকি নিয়ে লঞ্চ টার্মিনাল পার হচ্ছেন যাত্রীরা ট্রলার চালকের অসাবধানতার কারণে মৃত্যুর মুখে ট্রলারের যাত্রীরা তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিউদ্দিনকে সম্মাননা

খন্দকার নিরব, স্টাফ রিপোর্টার:

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ ভোলা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিনকে সম্মাননা দিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন, তজুমদ্দিন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মোঃ মহিউদ্দিনের এ অর্জন তজুমদ্দিনের প্রাথমিক শিক্ষা পরিবারসহ পুরো জেলার জন্য গর্বের। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীবান্ধব পাঠদান অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষকরা মোঃ মহিউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।