September 16, 2026, 7:09 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

আবদুল কুদ্দুস সিনিয়র স্টাফ রিপোর্টার

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু

‎গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে টঙ্গী-কালীগঞ্জ  আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

‎নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করতো।‎পুলিশ জানায়, সোমবার সকালে স্কুল ছুটির পর বাসার ফিরছিলো শিশু রাব্বি। এসময় নতুন বাজার এলাকায় একটি কার্ভাডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ঘটনার পর কার্ভাডভ্যান জব্দ ও চালক রাসেলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন