September 16, 2026, 7:10 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

মোঃ রাকিবপাটোয়ারী সিনিয়র স্টাফ রিপোর্টার লালমোহন উপজেলা

লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

রাকিব হোসেন, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁদবা এলাকার মো. ফারুক হোসেন (৩২) ও তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ও এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ডাওরি বাজার ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল এমন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশাটি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজা বহনের অভিযোগে ফারুক হোসেন ও তার স্ত্রী সিমা বেগমকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা কুমিল্লা থেকে আনা হয়েছিল।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজন স্বামী-স্ত্রী। পুলিশের কাছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।