September 15, 2026, 7:27 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

খাস খতিয়ানভুক্ত জমিতে ভবন নির্মাণ! নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাদ ঢালাই সম্পন্ন, আদালতে মামলা চলমান

কালিয়া উপজেলা প্রতিনিধি, আবির হাসান।

কালিয়া উপজেলা প্রতিনিধি, আবির হাসান:
পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের পাশেই চপাইল গ্রামে খাস খতিয়ানভুক্ত জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমদিকে নায়েব সাহেবের কার্যালয় থেকে বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য মৌখিকভাবে নিষেধ করা হয়। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করা হয়।
বর্তমানে ভবনটির ছাদ ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নায়েবের ফারজানার কাছে জানতে চাইলে তিনি বলেন, “তাদেরকে আমরা নিষেধ করেছিলাম। কিন্তু তারা তা শোনেনি। তখন আপনারাও উপস্থিত ছিলেন। পরে তারা কাজ চালিয়ে গেছে। সব সময় তো দেখা সম্ভব হয় না।”
এদিকে সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা জানতে চেয়েছেন—খাস জমিতে এবং আদালতে মামলা থাকা সত্ত্বেও কীভাবে নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছাল?
স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ