September 15, 2026, 5:47 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

ঢাকায় অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু — খুলনায়ও মাসব্যাপী বইমেলার উদ্যোগের দাবি

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি: মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে। এবারের বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে পূর্বনির্ধারিত সময়ে ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব না হওয়ায় সর্বসম্মতিক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।
বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সভায় উপস্থিত ছিলেন বইমেলা আয়োজন কমিটির সদস্য সচিব ড. মোঃ সেলিম রেজাসহ সংশ্লিষ্ট গুণীজন। সভায় জানানো হয়, রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে দর্শনার্থীদের জন্য ইফতার ও তারাবীহ নামাজের সুবিধা নিশ্চিত করা হবে।
এদিকে ঢাকার সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনাতেও মাসব্যাপী একুশে বইমেলা আয়োজনের দাবি উঠেছে। খুলনার সাহিত্যাঙ্গনের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা মনে করছেন, জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও খুলনা একুশে বইমেলার আয়োজন করা জরুরি। এতে বইপড়ার সংস্কৃতি বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে পড়বে।
খুলনা একুশে বইমেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু এক বিবৃতিতে বলেন, “ঢাকায় যখন বইমেলার নতুন সময়সূচি ঘোষণা হয়েছে, তখন খুলনায়ও দ্রুত উদ্যোগ নিয়ে মাসব্যাপী বইমেলার আয়োজন করা উচিত। আমরা জেলা প্রশাসন খুলনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি, যাতে বইপ্রেমী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।”
তিনি আরও জানান, খুলনায় বইমেলা আয়োজন করা গেলে লেখক-পাঠক-প্রকাশকদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় সাহিত্যচর্চা নতুন গতি পাবে।
সাংস্কৃতিক অঙ্গনের সচেতন মহল মনে করছে, যথাসময়ে উদ্যোগ নেওয়া হলে পবিত্র রমজান মাসের মধ্যেও সুন্দরভাবে খুলনা একুশে বইমেলা আয়োজন সম্ভব হবে এবং তা হয়ে উঠবে দক্ষিণাঞ্চলের মানুষের এক মিলনমেলায়।