September 20, 2026, 3:40 am
শিরোনাম:
সৈয়দপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন কাজী ইকবাল ভোলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিউদ্দিনকে সম্মাননা মৃত্যুর ঝুঁকি নিয়ে লঞ্চ টার্মিনাল পার হচ্ছেন যাত্রীরা ট্রলার চালকের অসাবধানতার কারণে মৃত্যুর মুখে ট্রলারের যাত্রীরা তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সৈয়দপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন কাজী ইকবাল

মোঃ রিয়াজ ফরাজী সিনিয়র রিপোর্টার বোরহানউদ্দিন উপজেলা

সৈয়দপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন কাজী ইকবাল

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন। তিনি ভোলা-২ আসনের বিএনপি মনোনীত সাংসদ হাফিজ ইব্রাহিমের আস্থাভাজন হিসেবে দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কাজী ইকবাল হোসেন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে মিছিল, সভা, সমাবেশ, গণসংযোগসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কাজী ইকবাল হোসেন মাঠপর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সৈয়দপুর ইউনিয়নে তার পরিচিতি তৈরি হয়েছে।

দলীয় মনোনয়ন পাওয়ার পর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে তার প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনীতিতে সরব হয়ে উঠেছে বিভিন্ন মহল। তবে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তেই নির্বাচনের ফল নির্ধারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাজী ইকবাল হোসেন বলেন, “আমি বিএনপির আদর্শে বিশ্বাসী। ভোলা-২ আসনের মনোনীত সাংসদ হাফিজ ইব্রাহিম এবং দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “চেয়ারম্যান নির্বাচিত হলে সৈয়দপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর সহযোগিতা ও পরামর্শ নিয়ে এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখব।”

এ সময় তিনি সৈয়দপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এদিকে স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা এবং মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে কাজী ইকবাল হোসেনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

আসন্ন সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার প্রার্থিতা স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।