September 17, 2026, 11:01 pm
শিরোনাম:
ট্রলার চালকের অসাবধানতার কারণে মৃত্যুর মুখে ট্রলারের যাত্রীরা তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ

তেরখাদায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত

শেখ রাজু আহমেদ

শেখ রাজু আহমেদ, ব্যুরো প্রধান
খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপের সময় বিস্ফোরণে মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি মধুপুরের খালের মাথা এলাকার সরবেত মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মধুপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে গেলে তাৎক্ষণিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মামুন মোল্লা।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।