September 17, 2026, 11:38 pm
শিরোনাম:
ট্রলার চালকের অসাবধানতার কারণে মৃত্যুর মুখে ট্রলারের যাত্রীরা তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে শিশুশ্রমমুক্ত ওয়ার্ড ঘোষণা কার্যক্রমে প্রস্তুতি সভা

স্ট্যাফ রিপোর্টার, মোঃ মোশারেফ হোসেন।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে খুলনা নগরীতে শিশুশ্রমমুক্ত ওয়ার্ড ঘোষণা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নগরীর বিআইএম ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসাস এর নির্বাহী পরিচালক শামিমা সুলতানা শিলু ও কেসিসি বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিববৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক সমস্যা, যা দূর করতে সরকারি-বেসরকারি সংস্থা, সিটি করপোরেশন এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুশ্রমমুক্ত ওয়ার্ড ঘোষণা কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক, করণীয় এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা শিশুশ্রমমুক্ত নগরী গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।