September 19, 2026, 12:58 am
শিরোনাম:
ট্রলার চালকের অসাবধানতার কারণে মৃত্যুর মুখে ট্রলারের যাত্রীরা তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ

পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর ১৬তম বর্ষপূর্তি উদযাপন: পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্ট্যাফ রিপোর্টার,মোঃ মোশারেফ আমার।

স্ট্যাফ রিপোর্টার,মোঃ মোশারেফ হোসেন
পরিবেশ সুরক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবী-এর ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় খুলনা জেলার দৌলতপুরস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
সবুজ পৃথিবীর খুলনা জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তপন-এর নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন, চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন এবং খুলনা মহানগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের প্রতিটি অঞ্চলে পরিবেশবান্ধব কার্যক্রম ছড়িয়ে দিতে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” তিনি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশব্যাপী বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক এনাম, রাজু আহমেদ, মোঃ মামুন মোল্লা, জাফর ইকবাল অপু, আপেল মাহমুদ ও মনিরা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তপন।
বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয় এখন বিশ্বমানবতার জন্য বড় হুমকি। জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, বৃক্ষনিধন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সবুজ পৃথিবীর মতো সংগঠনগুলো জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ আবু আসলাম বাবু বলেন, “পরিবেশ রক্ষা এখন আর বিলাসিতা নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।” তিনি সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, “সবুজ পৃথিবী শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। আমরা বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে পরিবেশপ্রেম জাগিয়ে তুলতে চাই। আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
অনুষ্ঠান শেষে সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং পরিবেশ রক্ষায় সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।