September 19, 2026, 12:59 am
শিরোনাম:
ট্রলার চালকের অসাবধানতার কারণে মৃত্যুর মুখে ট্রলারের যাত্রীরা তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ

কুয়েট কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

হেড অফ মার্কেটিং,মোঃ মামুন মোল্লা।

 

সভাপতি পদে শেখ এরশাদ এবং সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান নির্বাচিত

 

মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অত্যান্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শেখ এরশাদ আলী(সিনিয়র অফিস সহায়ক) এবং সাধারণ সম্পাদক পদে শেখ হাফিজুর রহমান(সিনিয়র ল্যাব সহকারী) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার সূত্রে জানাগেছে, সমিতির ১২টি পদের মধ্যে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। বাকি ৬টি পদে মোট ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয় এবং যথারীতি দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ আবু হায়াত। নির্বাচনে সভাপতি পদে শেখ এরশাদ আলী ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদ ইমদাদুল হক পেয়েছেন ১০১ ভেট এবং সাধারণ সম্পাদক পদে শেখ হাফিজুর রহমানের (সিনিয়র ল্যাব সহকারী) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোঃ জাকির হোসেন পেয়েছেন ৮৯ ভোট। এছাড়া সহ-সভাপতি দুইটি পদে মোঃ এরশাদ আলী(২২৬) ও মোঃ ইয়াসিন আলী(২০৫), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আরিফুল শেখ(২৩৫), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ডালিম হোসেন (১৬১) এবং নির্বাহী সদস্য পদে মোঃ জামাল হোসেন(২৪২), মিঠুন কুমার দাস(২৩৩), মোঃ রাসেল খান(২২২), মোঃ মাসুম মিজি(২১৯) এবং জি এম হাদিউজ্জামান(২১১) নির্বাচিত হয়েছেন। কর্মচারী সমিতির মোট ৪২৪জন ভোটারের মধ্যে ৪১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
এছাড়াও নির্বাচনে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলো কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান (পিএ কামঃ কম্পিটার), ক্রীড়া, সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবুল হেসেন(ইলেকট্রিশিয়ান), প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম(সিনিয়র বুক সাটার), সহ-প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ আব্দুল বারেক(জুনিয়র টেকনিশিয়ান), দপ্তর সম্পাদক পদে মোঃ লাভলু আকন(সিনিয়র নিরাপত্তা গার্ড), মহিলা বিষয়ক সম্পাদক পদে মোসাঃ নার্গিস বেগম(সিনিয়র ক্লিনার)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী এস কে আবু হায়াত। নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ সোহেল রানা, মোঃ রোকনুজ্জামান এবং রিপন শেখ।