September 19, 2026, 12:58 am
শিরোনাম:
ট্রলার চালকের অসাবধানতার কারণে মৃত্যুর মুখে ট্রলারের যাত্রীরা তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ

জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি ও চ্যানেল এস৭-এর উদ্যোগে হাজতীদের মাঝে কম্বল বিতরণ

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন।

খুলনা প্রতিনিধি :
মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি ও চ্যানেল এস৭-এর যৌথ উদ্যোগে খুলনার দৌলতপুর থানা ও খানজাহান আলী থানায় হাজতীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় পৃথকভাবে উভয় থানায় হাজতীদের জন্য কম্বল প্রদান করা হয়। এ সময় দৌলতপুর থানায় কম্বল গ্রহণ করেন থানার সম্মানিত পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম এবং খানজাহান আলী থানায় কম্বল গ্রহণ করেন থানার সম্মানিত অফিসার ইনচার্জ।
কম্বল বিতরণকালে উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন চ্যানেল এস৭-এর উপদেষ্টা, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল এস৭-এর চেয়ারম্যান শেখ শাহীন, চ্যানেল এস৭-এর ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক খুলনার সমাচার-এর সম্পাদক ও প্রকাশক, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, চ্যানেল এস৭-এর এ্যাডমিন ও দৈনিক খুলনার সমাচার-এর নির্বাহী সম্পাদক,  জাতীয় ক্রাইম রিপোর্টর্স সোসাইটির সভাপতি  তানভীর তপন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন, চ্যানেল এস৭-এর স্টাফ রিপোর্টার আক্তার হোসেন বাবলু এবং সাংবাদিক মোঃ মামুন মোল্লাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষ—হাজতীসহ কেউই যেন শীতের কষ্টে না ভোগে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি ও চ্যানেল এস৭ যৌথভাবে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এই মানবিক উদ্যোগের প্রশংসা করা হয় এবং সমাজের অন্যান্য সংগঠনকে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।