September 16, 2026, 8:05 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রিয়াজ ফরাজী সিনিয়র রিপোর্টার বোরহানউদ্দিন উপজেলা

বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। এক রাতেই টবগী ইউনিয়নে পৃথক তিনটি অভিযানে ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। পুলিশের ধারাবাহিক অভিযানে স্থানীয় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে ০৭ সেপ্টেম্বর ২০২৬ গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত বোরহানউদ্দিন থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে রাত ২টা ১০ মিনিটের দিকে টবগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জনৈক শিমুলের বসতঘরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মো. মেহেদি হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান (২৪)-কে গ্রেপ্তার করেন।
তিনি টবগী ১ নম্বর ওয়ার্ডের মো. শরীফের ছেলে।

এরপর রাত ২টা ৩০ মিনিটের দিকে টবগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফির উদ্দিন ফকির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসআই নিরস্ত্র জিএম শাহাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তারকৃত মো. শিমুল (৪৩)-এর দেখানো মতে তার বসতঘরের একটি ড্রয়ার থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। শিমুল আব্দুল কাদেরের ছেলে এবং টবগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অন্যদিকে, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক ও বোরহানউদ্দিনের থানার সেকেন্ড অফিসার এসআই মো.জসীম উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মো. আব্দুল মন্নান (৫০)-এর বসতঘরে অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মন্নান টবগী ২ নম্বর ওয়ার্ডের মো. বাদশা মিয়ার ছেলে।

পুলিশের পৃথক তিন অভিযানে মোট ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একই ইউনিয়নে গভীর রাতে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকবিরোধী পুলিশের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

স্থানীয়দের প্রত্যাশা, মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হলে মাদক ব্যবসা ও মাদকসেবীদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বোরহানউদ্দিন থানার (ওসি) মো. মনিরুজ্জামান জানান – মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এক রাতের তিন অভিযান, ৬৭০ পিস ইয়াবা উদ্ধার—বোরহানউদ্দিন পুলিশের এই ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তাই যেন স্পষ্ট হয়ে উঠেছে।