September 15, 2026, 7:27 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরেরডাঙ্গা কেডিএ ও নিবিড় আবাসিকের বাড়ির মালিকদের আলোচনা ও দোয়া

মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীর বাদামতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক ও নিবিড় আবাসিক বাড়ির মালিকবৃন্দ এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।

১৮ জানুয়ারি রবিবার বাদ এশা গফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী খানা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।

কেডিএ আল-আকসা জামে মসজিদের সভাপতি আব্দুল গাফফার মোড়লের সভাপতিত্ব এবং কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটারাধিকার এর সঠিক প্রয়োগ করতে হবে।বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে ভোট প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন ভোট মূল্যবান সম্পদ যা সুন্দর সমাজ, উন্নত দেশ এবং আপনাদের সন্তানদের উওম ভবিষ্যতে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।