September 16, 2026, 9:16 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

এস এম শামিম, খুলনা।

 

এস.এম.শামীম, খুলনা:

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা এবং আদালত চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল কাইয়ুম এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত ঋষি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, “আইনগত সহায়তা পাওয়া কেবল করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন, এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ।
এছাড়া খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ আইনি সহায়তা কার্যক্রমে আইনজীবীদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ রশিদুল আলম। এ সময় উপস্থিত কয়েকজন সুবিধাভোগী বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সেরা প্যানেল আইনজীবী” সম্মাননা প্রদান।

লিগ্যাল এইড কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট তৃপ্তি রানী দাস ও অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ক্রেস্ট প্রদান করা হয়।এর আগে সকাল ৮টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে খুলনার বিভিন্ন পর্যায়ের বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।