September 16, 2026, 10:55 pm
শিরোনাম:
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা-যোগাযোগে উন্নয়ন করা হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থীর মৃত্যু  Andalib rahman partho Bhola তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ বোরহানউদ্দিনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান– ৬৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার তজুমদ্দিনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতিতেই শান্তি লেখা টি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর প্রাণ হারান কিশোর ইশাত আহমেদ লালমোহনে  ৪ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুরের আলোচিত সিফাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা

শার্শায় পিআইও শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি কল্যান রায়।

 

যশোর প্রতিনিধি কল্যান রায়:

যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে শার্শা উপজেলা পরিষদ চত্বরে ‘উপজেলাবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা অভিযোগ করেন, পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু ও শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান যোগসাজশের মাধ্যমে টেন্ডারের আড়ালে দীর্ঘদিন ধরে একক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ভূয়া সদস্য দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগও তোলা হয়।

এছাড়া, ডিহি ইউনিয়নের ট্যাংরালী সড়ক নির্মাণে নিম্নমানের কাজ, বালির পরিবর্তে মাটির ওপর ইট বসানো, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ, জনপ্রতিনিধিদের অফিসে ডেকে কাগজপত্রে স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ করেন বক্তারা। নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপ এলাকায় আংশিক কাজ সম্পন্ন করে বাকি অর্থ আত্মসাতের অভিযোগও তুলে ধরা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

মানববন্ধন থেকে দ্রুত তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।