প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:০২ এ.এম
উন্নয়নের জোয়ারে গাজীপুর সিটি কর্পোরেশন: ছুটির দিনেও অক্লান্ত প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি কর্পোরেশনের জনসাধারণের দুর্ভোগ নিরসন এবং আধুনিক নগর গঠনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বর্তমান প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। নগরবাসীর জীবনমান উন্নয়ন ও যোগাযোগের আধুনিকায়নে তাঁর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে একের পর এক বাস্তবায়িত হচ্ছে নানা উন্নয়ন প্রকল্প। এরই ধারাবাহিকতায়, আজ শনিবার সরকারি ছুটির দিনেও বিশ্রামের কথা চিন্তা না করে দিনভর অঞ্চল-৮-এর বিভিন্ন ওয়ার্ডে সড়ক উন্নয়ন ও সংস্কারকাজের শুভ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তিনি।
আজ সকাল থেকেই প্রশাসক জনাব শওকত হোসেন সরকার ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত চষে বেড়ান। তিনি জনগুরুত্বপূর্ণ মোট ৯টি সড়ক উন্নয়ন ও সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। তাঁর এই ঝটিকা সফর এবং নিরলস কর্মস্পৃহা প্রমাণ করে যে, নগরবাসীর সেবায় তিনি কতটা আন্তরিক ও ডেডিকেটেড।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এসব সড়কের বেহাল দশা তৈরি হয়েছিল, যার ফলে স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের চলাচলে পোহাতে হচ্ছিল চরম ভোগান্তি। জনদুর্ভোগের এই চিত্র বদলে দিতে প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই সড়কগুলো সংস্কারে বিশেষ গুরুত্ব দেন। আজ কাজ শুরু হওয়ার মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই কষ্টের অবসান ঘটতে যাচ্ছে।
প্রশাসকের এমন জনকল্যাণমুখী ও দ্রুত পদক্ষেপের প্রশংসা এখন পুরো গাজীপুরজুড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, "ছুটির দিনেও যেভাবে প্রশাসক নিজে এসে কাজের উদ্বোধন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশাবাদী, তাঁর যোগ্য নেতৃত্বে অত্যন্ত দ্রুত ও মানসম্মত উপায়ে কাজগুলো সম্পন্ন হবে এবং আমাদের দীর্ঘদিনের চলাচলের কষ্ট দূর হবে।"
উদ্বোধনকালে প্রশাসক জনাব শওকত হোসেন সরকার কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। টেকসই ও আধুনিক গাজীপুর সিটি কর্পোরেশন বিনির্মাণে তাঁর এই কর্মযজ্ঞ আগামীতেও অব্যাহত থাকবে বলে নগরবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে।
www.mahaditv.com